1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

অন্তর্বাসের মডেল হয়ে ট্রোলের শিকার লুকাকু

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: ২০২১ সালে ইন্টার মিলান ছেড়ে চেলসিতে পাড়ি জমান রোমেলো লুকাকু। বছর ঘুরতে ফের লোনে যোগ দেন ইন্টারে। সান সিরোয় স্থায়ী হবেন নাকি স্ট্যামফোর্ড ব্রীজের ক্লাবটিতে ফিরবেন? সাম্প্রতিককালে এর বাইরে লুকাকুকে নিয়ে আলোচনার কিছু নেই আর। থাকার কথাও নয়, চোটের কারণে নতুন মৌসুমে ইন্টারের ৯ ম্যাচের মাত্র ৩টিতে খেলার সুযোগ পেয়েছেন বেলজিয়ান তারকা। নিষ্প্রভ লুকাকু এবার খবরের শিরোনাম হয়েছেন ভিন্ন কারণে। অন্তর্বাসের মডেল হয়েছেন তিনি। যদিও এর জন্য তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে লুকাকুকে।

বিশ্ব বিখ্যাত ব্র্যান্ড কেলভিন ক্লেইনের মডেল হয়েছেন রোমেলো লুকাকু। নামিদামি ব্র্যান্ডটির অন্তর্বাসের ফটোশুট করেছেন বেলজিয়ান তারকা। সাদা-কালো অন্তর্বাস পরিহিত সিক্স-প্যাক লুকাকুর ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।
কেলভিন ক্লেইন নিজেদের টুইটারে লুকাকুর অন্তর্বাস পরিহিত একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছে। যা নিয়ে ট্রোল করছেন নেটিজেনরা।

একজন হাসির ইমুজি ব্যবহার করে লিখেছেন, ‘কেলভিন ক্লেইনের উচিত তাদের স্ট্যান্ডার্ড উন্নত করা।’ একজন লুকাকুর চোট নিয়ে খোঁটা দিয়েছেন, ‘আপনি ইনজুরির ভান করে এসব করছেন?’ লুকাকুকে সমকামী বলতেও ছাড় দেয়নি নেটাগরিকরা। কেউ কেউ আবার লুকাকুর সুঠাম দেহের প্রশংসাও করছেন।

শুধু লুকাকুই নয়; গত মাসে কেলভিন ক্লেইন অন্তর্বাসের মডেল হয়ে ফটোশুট করেন টটেনহ্যাম হটস্পারের সন হিউয়েং-মিনও। বিষয়টি নিয়ে ৩০ বছর বয়সী দক্ষিণ কোরিয়ান ফুটবলার বলেছিলেন, ‘ক্যালভিন ক্লেইনের পণ্যগুলো বছরের পর বছর ধরে আমাদের পোশাকে একটি বিশেষ স্থান দখল করে আছে। এর সঙ্গে আমরা সবাই যুক্ত। এর মডেল হতে পেরে আমি রোমাঞ্চিত। প্রিমিয়ার লীগের একজন খেলোয়াড় হয়ে এই ব্র্যান্ডের সঙ্গে কাজ করাটা গর্বের।’

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys