1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ছাদখোলা বাস ফ্লাইওভারে ওঠার সময় আহত ঋতুপর্ণা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবার শিরোপা জয় করে নেপাল থেকে ফেরা দলকে ছাদখোলা বাসে করে বিমানবন্দর থেকে নেয়া হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভবনে।

যাত্রা পথে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সাফজয়ী নারী ফুটবল দলকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। তবে এই আনন্দের যাত্রা পথে ঘটে বিপত্তি।

বাস যখন ফ্লাইওভারে ওঠে তখন হঠাৎ আহত হন ঋতুপর্ণা চাকমা। গাড়ি থামিয়ে তাকে অ্যাম্বুলেন্সে করে সিএমএইচে নেওয়া হয়। তাৎক্ষণিকভাবে তাকে তিনটি সেলাই দেয়া হয়েছে।

বাফুফের এক্সিকিউটিভ ও কোচিং এডুকেটর সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফ্লাইওভারে ব্যানারের কাঠের কোনা বা ধাতব কিছু একটা ঋতুর কপালে লাগে। এতে তিনি বেশ আঘাতপ্রাপ্ত হন। কপাল থেকে তার রক্ত ঝরতে থাকে। এরপর গাড়ি থামিয়ে তাকে হাসপাতালে নেওয়া হয়। তার কপালে তিনটি সেলাই লেগেছে।

তিনি আরও বলেন, হাসপাতালে চিকিৎসা গ্রহণ শেষ। আমরা কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স দিয়ে ফেডারেশনের উদ্দেশ্যে রওনা হব।

গত সোমবার নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরত স্টেডিয়ামে স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়ে দক্ষিণ এশিয়ার শিরোপা জিতে নেয় বাংলাদেশ নারী ফুটবল দল।

শিরোপা জিতে বুধবার দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় সাবিনা খাতুনদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি। এরপরই ছাদখোলা বাসে উৎসব করতে করতে মতিঝিলে বাফুফে ভবনের পথ ধরেন সাবিনা খাতুনরা।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys