বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

প্রতিমাসে পাবেন ১ লক্ষ টাকা করে!

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: বিশ্বজয়ী ক্রিকেটাররা যেন হারিয়ে না যায়, সে জন্য তাদের নিয়ে বড় পরিকল্পনা হাতে নিয়েছে বিসিবি। বিশ্ববিজয়ী বীরদের বরণ করে নেয়ার পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সে কথাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

অধিনায়ক আকবর আলিকে পাশে বসিয়ে বিসিবি সভাপতি পরিকল্পনার কথা জানাতে গিয়ে বলেন, অনূর্ধ্ব-২১ দল গঠন করা হবে বিশ্বকাপজয়ী যুবাদের নিয়ে। প্রত্যেক ক্রিকেটার ২ বছর করে বিসিবির তত্ত্বাবধানে থাকবেন এবং এই সময় একেকজন প্রতিমাসে পাবেন ১ লক্ষ টাকা করে!

পাপন বলেন, আমরা তো এর আগে অনেক কিছু করেছি। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলেছি, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছি। প্রায় সব বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে সিরিজ জিতেছি। এর আগে কখনো হয়নি এগুলো। কিন্তু এটার কাছে সেসব সাফল্য কিছুই না। বিশ্বকাপ, বিশ্বকাপই।

এখন পর্যন্ত জাতীয় দল কখনই আইসিসির কোনো বৈশ্বিক আসরে ফাইনাল তো দূরের কথা, সেমিফাইনালেও উঠতে পারেনি। সেখানে কিশোরদের এই শিরোপাজয়ে নিজে কোনো কৃতিত্ব নিতে রাজি নন পাপন, ‘আমার সময় বলে কোন কথা নয়।’

‘সবচেয়ে বড় কথা হলো, যত টুর্নামেন্টই হোক না কেন; ২ বছর বিশ্বকাপ চ্যাম্পিয়ন থাকবে বাংলাদেশ, এটাই তো শান্তি।’

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys