1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

রাহুল গান্ধী আটক

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২

নিউজ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ সমাবেশ থেকে দলটির সাবেক সভাপতি রাহুল গান্ধীকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জিএসটিসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দিল্লির কেন্দ্রস্থলে আয়োজিত বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছিলেন রাহুল। বিভিন্ন বিষয়ে ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন তিনি। এ সময় বিপুল সংখ্যক পুলিশ কংগ্রেসের সভাস্থল ঘিরে রাখে। প্রায় ৩০ মিনিট পর রাহুলকে আটক করেন পুলিশ সদস্যরা। আটকের পর তাকে বাসে তুলে নেওয়া হয়।

তবে আটকের আগে রাহুল বলেন, ‘ভারত একটি পুলিশি রাষ্ট্র। এই রাষ্ট্রের রাজা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।’

এদিকে, রাহুলকে যখন আটক করা হয় তখন শহরের আরেক অংশে তার মা এবং কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীকে ন্যাশনাল হেরাল্ড মামলায় দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোনিয়া গান্ধীর সঙ্গে তার মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাও ইডি অফিসে অবস্থান করছেন। যদিও বিক্ষোভে যোগ দেওয়ার আগে আজ সকালের দিকে সেখানে গিয়েছিলেন রাহুল।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys