বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বানানী উইমেন্স ক্লাবের মধ্যাহ্নভোজ ও পরিচিতি অনুষ্ঠান দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা

এবার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহনের চাপ নেই

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ৬ জুলাই, ২০২২

নিউজ ডেস্ক: দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার যোগাযোগের ব্যস্ততম নৌরুট পাটুরিয়া-দৌলতদিয়া। প্রতিবছর ঈদের সময় এই নৌরুটে যানবহনের চাপ বাড়ায় ঘণ্টার পর ঘণ্টা ফেরির জন্য অপেক্ষা করতে হতো। ২৫ জুন পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে ফেরিঘাটে যানবাহন ও যাত্রীর চাপ কমেছে কয়েক গুণ।

বুধবার (৬ জুলাই) সকালে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাট এলাকায় গিয়ে যাত্রীবাহী পরিবহনের তেমন চাপ দেখা যায়নি।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো.সালাম হোসেন বলেন, এই নৌরুটে ২১টি ফেরি রয়েছে। যানবাহনের বাড়তি চাপ না থাকায় দুটি ফেরি নোঙর করে রাখা হয়েছে। তবে ১৯টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে। বর্তমানে এই ঘাটে ফেরি পারাপারের অপেক্ষায় ২০টির মতো পণ্যবাহী ট্রাক রয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys