1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

আজ শিক্ষক উৎপলের বিবাহবার্ষিকী, অঝোরে কাঁদছেন স্ত্রী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

নিউজ ডেস্ক: সাভারের আশুলিয়ার হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে গত ২৫ জুন দুপুরে স্টাম্প দিয়ে বেধড়ক মারধর করে তারই ছাত্র আশরাফুল ইসলাম জিতু। এরপর ২৭ জুন এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আজ এই শিক্ষকের তৃতীয় বিবাহবার্ষিকী।

বৃহস্পতিবার (৩০ জুন) উৎপল কুমার সরকারের স্ত্রী বিউটি রানী নন্দী কাঁদতে কাঁদতে গণমাধ্যমকে বলেন, আমি আর উৎপল দুজনই চাকরিজীবী। উৎপল কলেজে আর আমি সেতু বিভাগে চাকরি করি। গত বছর বিবাহবার্ষিকীতে আমরা দুজন দুই জায়গায় ছিলাম। তাই বিবাহবার্ষিকী পালন করতে পারিনি। এবার উৎপলের ইচ্ছা ছিল, ধুমধাম করে বিবাহবার্ষিকী পালন করার। সেটা আর হলো না।

জানা গেছে, উৎপল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে ১০ বছর ধরে আশুলিয়ার চিত্রশাইল এলাকার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। স্ত্রী বিউটি রানী নন্দী ইডেন মহিলা কলেজ থেকে স্নাতোকোত্তর শেষ করে সেতু বিভাগে কর্মরত।

২০১৯ সালের ৩০ জুন পারিবারিকভাবে বিয়ে হয় উৎপল ও বিউটির। উৎপল সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের এলংজানী গ্রামের মৃত অজিত সরকারের ছেলে। তিনি আট ভাই-বোনের মধ্যে সবার ছোট। বিউটি রানী মণ্ডল একই জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের মৃত শংকর নন্দীর মেয়ে।

উৎপলের এলাকাবাসী জানায়, প্রায় ২২ বছর আগে উৎপলের বাবা মারা গেছেন। অনেক কষ্ট করে তিনি পড়ালেখা করেছেন। কখনো কারও মনে কষ্ট দিয়ে তিনি কথা বলতেন না।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys