শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

দুর্গম অঞ্চলের বন্যার্তদের পাশে ফ্রান্সের আমাদেরকথা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৭ জুন, ২০২২

আমাদেরকথা প্রতিবেদক: উত্তাল হাকালুকি হাওর পাড়ি দিয়ে মঙ্গলবার কুলাউড়া উপজেলার বিভিন্ন দুর্গম এলাকার মানুষের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে ফ্রান্সের আমাদের কথা অনলাইন পত্রিকা।

 

প্রত্যন্ত এলাকা ও বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থা নাজুক হওয়ায় কিছুটা ঝুঁকি থাকার কারণে এর আগে যেখানে ত্রাণ সামগ্রী পৌঁছেনি এবার তাদের মাঝে ত্রাণ পৌঁছে দিয়েছে আমাদের কথার স্বেচ্ছাসেবক দল।

কুলাউড়ার ক্রীড়াঙ্গন পরিবারের এডমিন আব্দুল কাইয়ুম মিন্টুর সার্বিক তত্ত্বাবধানে বিভিন্ন দলে ভাগ হয়ে ত্রান সামগ্রী বন্যার্তদের মাঝে পৌঁছে দেয়া হয়।

স্মরণকালের ভয়াবহ বন্যায় নিমজ্জিত বৃহত্তর সিলেটের ছাতক সুনামগঞ্জসহ হাওরাঞ্চলের এলাকাগুলো। হাকালুকি সংলগ্ন কুলাউড়া উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নও এবারের এই বন্যায় নিমজ্জিত হয়েছে। বন্যায় আক্রান্ত হয়েছে কয়েক লাখ মানুষ। বন্যা আক্রান্ত এসব মানুষের পাশে ত্রান সামগ্রী নিয়ে দাঁড়িয়েছে ফ্রান্স থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা আমাদের কথা।

 

পত্রিকাটির প্রকাশক ফাতেমা খাতুন মরিয়ম ও শাহ গ্রুপের অর্থায়নে ও কুলাউড়ার ক্রীড়াঙ্গন পরিবার ও প্রজন্ম যুব সংঘের বাস্তবায়নে এ ত্রান সামগ্রিক অসহায় বন্যার্তদের মাঝে পৌঁছে দেয়া হয়। প্রায় ২০০টির বেশি পরিবারকে চাল, ডাল, তেল, আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়।

আমাদেরকথার প্রকাশক ফাতেমা খাতুন মরিয়ম বলেন, ‌’প্রায় ২৫০ বছরের ইতিহাসে সিলেটে এমন বন্যা হয়নি। স্বাভাবিক জীবনযাপনে হঠাৎ এই বন্যা পরিস্থিতি মানুষকে দিশেহারা করে দিয়েছে। সিলেট অঞ্চলের বেশিরভাগ মানুষ এখন গৃহহীন। এই করুন পরিস্থিতিতে যে যার সামর্থ অনুযায়ী পাশে দাঁড়িয়েছে। ‘আমাদেরকথা’ সবসময় অসহায়, দুস্থ এবং ভয়াবহ বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়ায়। আমরা আহ্ববান করছি সবাই যেন যতটুকু পারে এই বানভাসি মানুষের পাশে দাঁড়ায়।’

 

 

ত্রাণ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার আবু জাফর রাজু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, তায়েফসহ কুলাউড়া সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান, কুলাউড়া ক্রীড়াঙ্গন পরিবারের এডমিন আব্দুল কাইয়ুম মিন্টুসহ অন্যান্যরা।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys