বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বানানী উইমেন্স ক্লাবের মধ্যাহ্নভোজ ও পরিচিতি অনুষ্ঠান দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা

হাতিরঝিলে ডিবিসি নিউজের সাংবাদিকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ৮ জুন, ২০২২

নিউজ ডেস্ক: রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে এক সাংবাদিকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার ভোরে পুলিশ প্লাজার উল্টো দিকে হাতিরঝিল এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সাংবাদিকের নাম আবদুল বারি। তিনি ডিবিসি নিউজের প্রডিউসার। লাশ উদ্ধার করার তথ্য নিশ্চিত করেছেন গুলশান থানার ওসি এসএম কামরুজ্জামান।

আবদুল বারির দেহে বহু আঘাতের চিহ্ন রয়েছে। গলায় কাটা দাগও পাওয়া গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

পূর্ব শত্রুতার জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছোরাও পাওয়া গেছে।

আশপাশের সিসি ক্যামেরা তদন্ত করে খুনিদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys