সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো

কুলাউড়ার শ্রেষ্ঠ শিক্ষক তাহমিনা আক্তার

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯

নিউজ ডেস্ক: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার (জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৯, উপজেলা পর্যায়) শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন তাহমিনা আক্তার (তুহিন)।

২০ নভেম্বর বুধবার ধাপে ধাপে পরীক্ষার পর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। তিনি কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের বাদে ভুকশিমইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

২০১০ সালে প্রধান শিক্ষক হিসেবে শিক্ষকতা পেশায় নিয়োজিত হন। শিক্ষকতা পেশায় যোগদানের পর থেকে বেশ সুনামের সাথে পেশাগত দায়িত্ব পালন করেন মেধাবী এই শিক্ষক।

ছাত্রজীবনেও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হন। ছাত্রজীবনে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী।

তিনি পঞ্চম শ্রেণিঃকাদিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, এসএস সি,মহতোছিন আলী উচ্চ বিদ্যালয়, এইচ এস সি, রাজনগর ডিগ্রী কলেজ, অনার্স,মাস্টার্স, এম সি কলেজ, সিলেট থেকে সাফল্যের সাথে উত্তীর্ণ হন। তাহমিনা আক্তার একই উপজেলার কাদিপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা উপ সহকারী পরিচালক,বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে সরকারি চাকুরি জিবি মরহুম আবু বক্কর সিদ্দিক ও মাতা রাহেলা সিদ্দিক গৃহিণী।

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ১ পুত্র সন্তান,১ কন্যা সন্তানের জনক স্বামী ব্যবসায়ী সৈয়দ জামাল হোসেন,শ্বশুর সিঙ্গাপুর প্রবাসী মরহুম সৈয়দ ফকরুল ইসলাম কাদিপুর ইউনিয়নের স্থানীয় বাসিন্দা।

তাঁর এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে ও কৃতিত্বের সাথে নিজ পেশাগত দ্বায়িত্ব পালনে অতীতের মত সকলের সহযোগিতা ও দোয়া চান।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys