বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো

সন্তান মারা যাওয়ায় ভেঙে পড়েছে রোনালদো

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২০ এপ্রিল, ২০২২

নিউজ ডেস্ক: দু’দিন আগেই ইপিএলে নরউইচ সিটির বিরুদ্ধে দুর্দান্ত হ্যাটট্রিক করে সমালোচকদের জবাব দিয়েছিলেন রোনালদো। আর সোমবার ক্রিশ্চিয়ানো রোনালদোর পারিবারিক জীবনে বিষাদের ছায়া নেমে এলো। সন্তান হারিয়ে ভেঙে পড়েছেন রোনালদো।

নেটমাধ্যমে রোনালদো জানিয়ে দিলেন, তার যমজ সন্তানের একজনের মৃত্যু হয়েছে। এই খবর পাওয়ামাত্রই গোটা বিশ্বে তার সমর্থকরাও ব্যথিত।

গতকাল সোমবার (১৮ এপ্রিল) ক্রিশ্চিয়ানো রোনালদো সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, তার যমজ সন্তানের এক জনের মৃত্যু হয়েছে।

রোনালদো সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমার ছেলের মৃত্যু হয়েছে। যেকোনো বাবা-মায়ের কাছেই এটা সবচেয়ে বড় কষ্টের বিষয়। একমাত্র মেয়ে সন্তানের বেঁচে যাওয়াই এই কঠিন সময়ে আমাদের শক্তি জোগাচ্ছে। কিছুটা আশা এবং খুশি নিয়ে অন্তত বাঁচতে পারছি।’

‘সব সময় আমাদের খেয়াল রাখার জন্য সব চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ। আমরা এই মুহূর্তে বিধ্বস্ত অবস্থায় রয়েছি। এই কঠিন সময়ে সবার কাছ থেকে গোপনীয়তা আশা করি।’

গত অক্টোবরে রোনালদো ও তার বান্ধবী জিওর্জিনা রদ্রিগেস ঘোষণা করেছিলেন, তাদের যমজ সন্তান হতে চলেছে। বান্ধবীর ডাক্তারি রিপোর্টের ছবিও প্রকাশ করেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফুটবলার। সেই যমজ সন্তানেরই এক জন মারা গিয়েছে গতকাল।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys