1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ডা. মুরাদকে পদত্যাগের নির্দেশ নিয়ে যা বললেন তারানা হালিম

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সোমবার রাত ৮ টায় ডা. মুরাদ হাসানকে প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে।

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপাতি তারানা হালিম এ নিয়ে তার ভ্যারিফাইড ফেসবুক পেজে সোমবার রাত সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন।

ওই স্ট্যাটাসে তিনি লিখেছেন, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী

মুরাদ হাসান,
-আপনি কর্মক্ষেত্রে যা করেছেন তা conflict of interest ,
-আপনি যে ভাষায় কথা বলেছেন তা বিকৃত রুচির,অশালীন,নারীর প্রতি অবমাননাকর,
-আপনি দলের ও সরকারের ভাবমূর্তি ক্ষু্ণ্ণ করেছেন,
-শাস্তি আপনার প্রাপ্য ।
রাসুলে করিম (সা:) বলেছেন-
“ভালো মানুষ নারীকে সম্মান করে।”
তাই আপনি দোষী থাকবেন দুনিয়াতে ও আখেরাতে।
আমরা যারা দলকে ভালোবাসি তারা জানি এই সিদ্ধান্ত নেবার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে কঠিন,কঠোর হতে হয়েছে।
কিন্তু বঙ্গবন্ধুকন্যার কাছ থেকে এটাই আশা করি আমরা।
ভবিষ্যতে সব লুটেরা,ঘুষখোর,লম্পটদের বিরুদ্ধে আপনার এমন কঠোর পদক্ষেপ অব্যাহত থাকুক।এই দৃষ্টান্ত যেন সকলের জন্য শিক্ষার কারণ হয়।

যখন টাইপ করছিলাম তখন শিরোনাম দিয়েছিলাম-“এটা অন্যায়” জনাব মুরাদকে উদ্দেশ্য করে।এর মাঝে ফোনে জানলাম ওনাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাই শিরোনামটি বদলালাম । লিখলাম-“ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী ।”

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys