1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

গাজীপুরের বরখাস্ত মেয়র জাহাঙ্গীর ও মুরাদের ছবি ভাইরাল!

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: বিতর্কিত মন্তব্যের জেরে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে আজ মঙ্গলবারের মধ্যে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এ খবর ছড়িয়ে পড়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে মুরাদ হাসান ও গাজীপুর সিটি করপোরেশনের সম্প্রতি বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমের একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচুর পরিমাণে শেয়ার করছেন নেটিজেনরা।

ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যায়, মোটরসাইকেল চালাচ্ছেন জাহাঙ্গীর আলম। আর পেছনের আসনে বসে আছেন ডা. মুরাদ হাসান।

সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা বলছেন, মুরাদ ও জাহাঙ্গীর যে মোটরসাইকেলটিতে চড়েছেন, সেটি বাংলাদেশে চালানোর অনুমতি নেই। এটি অবৈধভাবে ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া চালক ও যাত্রী কারও মাথায় হেলমেট নেই। যা নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে।

ছবিটি প্রসঙ্গে আরও জানা যায়, এটি প্রায় এক বছর আগে তোলা ছবি। ডা. মুরাদ গাজীপুরে গেলে তৎকালীন মেয়র জাহাঙ্গীর তার উন্নয়ন কর্মকাণ্ড মোটরসাইকেলে করে ঘুরিয়ে দেখান।

এর আগেও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে নিয়ে গাজীপুরের মেয়র মো. জাহাঙ্গীর আলম মোটরসাইকেল ছুটেছেন এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

প্রসঙ্গত, আওয়ামী লীগ একটানা তৃতীয়বারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে। তৃতীয়বার ক্ষমতা এসে সরকারের দায়িত্ব নেওয়ার পাঁচ মাসের মাথায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে স্বাস্থ্য থেকে সরিয়ে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়। তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়ে ডা. মুরাদ হাসান ইতোমধ্যে বেশ কিছু ‘অবমাননাকর’ ও ‘বর্ণবাদী’ মন্তব্য করে বিতর্কিত হয়েছেন।

সর্বশেষ চলচ্চিত্র অভিনেতা ইমন ও অভিনেত্রী মাহিয়া মাহির সঙ্গে আলাপচারিতার ফোনালাপ ফাঁস নিয়ে প্রতিমন্ত্রীর সমালোচনা হচ্ছে। এর মধ্যেই তাকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তির অভিযোগে আওয়ামী লীগ থেকে আজীবন বহিষ্কার হন গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম। পরে তাকে মেয়র পদ থেকেও সাময়িকভাবে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys