শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

খালেদা জিয়ার লিভার সিরোসিস শনাক্ত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লিভার সিরোসিস শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। আজ রোববার সন্ধ্যায় গুলশানে তার বাসভবন ফিরোজায় এক সংবাদ সম্মেলনে মেডিকেল বোর্ডের সদস্যরা এ কথা জানান।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শরীরে তিনবার রক্তক্ষরণ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তারা পরবর্তীতে খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে ‘হেল্পলেস’ বলে জানান।

সংবাদ সম্মেলনে অধ্যাপক ডা. ফখরুদ্দীন জানান, এ পর্যন্ত বেগম খালেদা জিয়ার তিনবার রক্তক্ষরণ হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর বর্তমানে তিনি স্ট্যাবল আছেন। তবে পুনরায় রক্তক্ষরণের সম্ভাবনা আগামী ছয় সপ্তাহে ৬০ ভাগ।

শারীরিক নানা জটিলতা নিয়ে গত ১৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। জানা গেছে, গত কয়েকদিন ধরে তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ শুরু হয়েছে। ফলে তিনি দিন দিন দুর্বল হয়ে পড়ছেন।

গতকাল শনিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য দিয়ে জানান, পরিপাকতন্ত্রের চিকিৎসার প্রযুক্তি বাংলাদেশে নেই। তাকে বিদেশের হাসপাতালে নিতে হবে।

এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান জানিয়েছেন, খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার প্রস্তুতি শুরু করেছেন তারা। পরিবারের পক্ষ থেকে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি হাসপাতালের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে।

খালেদা জিয়া যে জটিলতায় ভুগছেন তার চিকিৎসা কেবল যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের কয়েকটি মাল্টিডিসিপ্লিনারি হাসপাতালে পাওয়া যায় বলে জানিয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। আর খালেদা জিয়া ইস্যুতে সরকার যদি স্বেচ্ছাচারিতা করে তবে বিএনপি আন্দোলনে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের আরেক সিনিয়র নেতা গয়েশ্বর চন্দ্র রায়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys