রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

মেয়র প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত মেয়র প্রার্থীরা আগামীকাল সকালে ভোটগ্রহণের শুরুতেই তাদের নিজের ভোট প্রদান করবেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সকাল ৮টার দিকে ভোট দেবেন। তিনি ধানমন্ডি-৭ নম্বরে অবস্থিত ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দেবেন বলে তার মিডিয়া সমন্বয়কারী তারেক শিকদার জানিয়েছেন।

এদিকে আতিকুল ইসলামের মিডিয়া সমন্বয়কারী জয়দেব নন্দী জানান, ঢাকা উত্তরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম আগামীকাল সকাল ৮টার দিকে উত্তরার নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজে ভোট দেবেন।

ঢাকা দক্ষিণ সিটিতে বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন গোপীবাগের শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৮টার দিকে ভোট দেবেন বলে জানিয়েছেন ইশরাকের নির্বাচনী মিডিয়া সমন্বয়কারী খুরশিদ আলম।

অপরদিকে, ঢাকা উত্তর সিটিতে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল গুলশান-২ নম্বরে মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন বলে জানিয়েছেন তার মিডিয়া সমন্বয়কারী মাহমুদ হাসান। তিনিও সকাল ৮টার দিকেই ভোট দেবেন।

শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বাসস

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys