শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

আরিয়ানের মাদক মামলায় ‘সাক্ষী’ আটক

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

নিউজ ডেস্ক: বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের মাদক মামলায় ‘সাক্ষী’ এবং ঘুষ লেনদেনের অভিযোগে অভিযুক্ত প্রাইভেট ইনভেস্টিগেটর কেপি গোসাভিকে আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ৩ দিন আগে ভারতের উত্তর প্রদেশে আত্মসমর্পণ করতে চাওয়া গোসাভিকে পুনে থেকে আটক করা হয়েছে।

এর আগে, মুম্বাই উপকূলে যে ক্রুজ জাহাজে অভিযান চালিয়ে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) আরিয়ানকে আটক করা সেই ক্রুজে ছিলেন গোসাভিও। আরিয়ানের মামলায় তিনি একজন প্রত্যক্ষদর্শী।

এছাড়াও এনসিবির জ্যেষ্ঠ কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে এবং এনসিবির হেফাজতে থাকা আরিয়ানের সঙ্গে সেলফি তুলে আলোচনায় আসেন গোসাভি। সম্প্রতি তার ও সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে এই মামলায় ১৮ কোটি রূপি ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ তোলেন প্রভাকর সাইল। তিনি নিজেকে কেপি গোসাভির ব্যক্তিগত দেহরক্ষী হিসেবে উল্লেখ করে এক হলফননামায় বলেছেন, কেপি গোসাভি ও স্যাম ডি’সুজা নামের একজনের মধ্যে ১৮ কোটি রূপি চুক্তির কথা শুনেছেন তিনি। এর মধ্যে ৮ কোটি রূপি সমীর ওয়াংখেড়েকে দেওয়ার কথা হচ্ছিল।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys