শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

শাস্তি পেলেন লিটন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আচরণবিধি ভঙ্গের জন্য জরিমানা করা হয়েছে বাংলাদেশের ওপেনার লিটন দাস ও শ্রীলংকার পেসার লাহিরু কুমারাকে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, লিটনকে ম্যাচ ফির ১৫ শতাংশ আর কুমারাকে ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশের ইনিংসে ৫.৫তম ওভারে লাহিরু কুমারার বলে মিড অফে দাঁড়িয়ে থাকা দাসুন শানাকার হাতে ক্যাচ তুলে দেন ওপেনার লিটন কুমার দাস।

১৬ বলে ১৬ রান করে সাজঘরে ফেরার সময় হঠাৎ দেখা যায়- লাহিরুর সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে যান লিটন। উত্তপ্ত বাক্য বিনিময় চলছে দুইজনের মধ্যে।

তখন ওপেনার মোহাম্মদ নাঈম এসে লাহিরুকে ধাক্কা দিয়ে লিটনের কাছ থেকে দূরে সরাতে চান। সেই ঝামেলা থামাতে আম্পায়াররা হস্তক্ষেপ করেন। কিন্তু প্রায় হাতাহাতির পর্যায়ে পৌঁছে গিয়েছিল এ ঝামেলা। ধাক্কাধাক্কিও করতে দেখা যায় দুই ক্রিকেটারকে। পরে শ্রীলংকার বাকি প্লেয়াররা এসে বিষয়টি মিটিয়ে দেন।

এদিন আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৭১ রান করে বাংলাদেশ।

টার্গেট তাড়া করতে নেমে ৭ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় নিশ্চিত করে শ্রীলংকা ক্রিকেট দল।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys