মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বানানী উইমেন্স ক্লাবের মধ্যাহ্নভোজ ও পরিচিতি অনুষ্ঠান দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব শেষে সুপার টুয়েলভের লড়াইয়ে মাঠে নামতে যাচ্চে বাংলাদেশ। ‘বি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে মূল পর্বে আসা টাইগারদের প্রথম বাধা ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। সংক্ষিপ্ত ফরম্যাটে বিশ্বমঞ্চে লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয়বারের মতো খেলতে যাচ্ছে বাংলাদেশ। আগের দেখায় অবশ্য জয়ের দেখা পেয়েছে লঙ্কানরা।

আজ রোববার বিকেল ৪টায় সুপার টুয়েলভের তৃতীয় ম্যাচে মুখোমুখী হবে দুই দল। ইতোমধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টসে হেরে ব্যাটিং পেয়েছেন টাইগার ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদ। এই ম্যাচে একাদশে দুই পেসার ও তিন স্পিনারকে নিয়েছে বাংলাদেশ। তাসকিনের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন নাসুম আহমেদ।

এদিকে চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে একাদশে জায়গা হারিয়েছে লঙ্কানদের স্পিন ভরসা মহেশ থিকশানা। তার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন বিনুরা ফার্নান্দো। চার পেসার ও এক স্পিনার নিয়ে নামবে লঙ্কানরা।

শ্রীলঙ্কা একাদশ :

কুশল পেরেরা, পাথুম নিসাঙ্কা, চরিত আশালাঙ্কা, আভিশকা ফার্নান্দো, ভানুকা রাজাপাকশে, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুনারাত্নে, ভানিন্দু হাসারাঙ্গা, দুশমন্থ চামিরা, বিনুরা ফার্নান্দো ও লাহিরু কুমারা।

বাংলাদেশের একাদশ :

মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মাহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসুম আহমেদ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys