শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

জেএসসি ও পিইসি পরীক্ষা থাকছে না : দীপু মনি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: ২০২৩ সাল থেকে জেএসসি ও পিইসি পরীক্ষা থাকবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ সোমবার দুপুরে সচিবালয়ে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘এসএসসি পরীক্ষা হবে শুধু দশম শ্রেণির পাঠ্যক্রমের ওপর। এইচএসসি পরীক্ষার ফলাফল নির্ধারণ হবে একাদশ ও দ্বাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার ওপর। এইচএসসির নাম ও গ্রেডিং পদ্ধতিতেও পরিবর্তন হতে পারে।’

এ ছাড়া ক্লাস থ্রি পর্যন্ত কোনো পরীক্ষা হবে না বলেও জানান তিনি। ডা. দীপু মনি বলেন, ‘তৃতীয় শ্রেণি পর্যন্ত বার্ষিক পরীক্ষা নেওয়া হবে না। নতুন শিক্ষাক্রমের রূপরেখা অনুযায়ী ক্লাস থ্রি পর্যন্ত কোনো পরীক্ষা নেই। পিইসি পাবলিক পরীক্ষা না। এই পরীক্ষা অন্য সমাপনী পরীক্ষার মতোই হবে।’

নতুন প্রস্তাবিত জাতীয় শিক্ষাক্রমে নবম-দশম শ্রেণিতে শিক্ষার্থীদের বিভাজন করা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। ব্রিফিংয়ে তিনি বলেন, ‘দশম শ্রেণি পর্যন্ত বিজ্ঞান-মানবিক ও বাণিজ্য কোনো বিভাগ থাকবে না। দশম শ্রেণি পর্যন্ত সবাইকে ১০টি বিষয়ের সব পড়তে হবে। মাদরাসা ও কারিগরির ক্ষেত্রে তাদের নির্দিষ্ট বিষয়সহ পড়তে হবে।’

সনদ সর্বস্ব শিক্ষা নয়, পারদর্শিতাকে নতুন রূপরেখায় জোর দেওয়া হয়েছে উল্লেখ দীপু মনি বলেন, ‘২০২৫ সালের মধ্যে প্রাথমিক, মাধ্যমিক সব শ্রেণির ক্ষেত্রে এই রূপরেখা বাস্তবায়ন হবে।’

ব্রিফিংয়ের সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys