রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ইশরাকের বাসায় ব্রিটিশ হাইকমিশনার

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের বাসায় গেলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন।

আজ রবিবার দুপুরে ব্রিটিশ হাই কমিশনারের পতাকাবাহী গাড়ি রাজধানীর গোপীবাগের ইশরাকের বাড়ির সামনে এসে পৌঁছায়। ব্রিটিশ হাই কমিশনারকে স্বাগত জানান বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রূল কবির খান। এ সময়ে ঢাকা দক্ষিণ সিটিতে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আবদুস সালাম উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে নিচে নেমে ব্রিটিশ হাই কমিশনার সাংবাদিকদের বলেন, আমি অন্যান্য মেয়র প্রার্থীর সঙ্গেও দেখা করেছি। আজকে তারই অংশ হিসেবে আমি এখানে এসেছি। আমরা একটা সুষ্ঠু নির্বাচন দেখতে চাই, যাতে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে।

ইশরাক সাংবাদিকদের বলেন, ব্রিটিশ হাইকমিশনার সিটি নির্বাচনের সব মেয়র প্রার্থীদের সঙ্গে দেখা করছেন। আজকে আমার সঙ্গে দেখা করতে এসেছেন। নির্বাচনের পরিস্থিতি সম্পর্কে ওনার সঙ্গে কথা হয়েছে। এছাড়াও আজকে ওয়ারীতে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ওনাকে জানিয়েছি।

এর আগে বেলা ১টার দিকে ইশরাক মিছিল নিয়ে গোপীবাগে নিজের বাসার দিকে যাওয়ার সময় সেন্ট্রাল উইমেন্স কলেজের মোড়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys