1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

যৌনসম্পর্কে শারীরিক শক্তি বৃদ্ধি পায়: রাশিয়ান সাঁতারু

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২১ আগস্ট, ২০২১

নিউজ ডেস্ক: সাফল্যের পেছনে যৌনসম্পর্ক অন্যতম কারণ বলে দাবি করেছেন রাশিয়ার এক সাঁতারু। তিনি বলেছেন, ‘ইভেন্টের আগে যৌনসম্পর্ক তার শারীরিক শক্তি বৃদ্ধিতে সাহায্য করে।’ ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, টোকিও অলিম্পিক্সে সিঙ্ক্রোনাইজড সাঁতারে সোনা জিতেছেন আলা শিশকিনা নামের ওই সাঁতারু। এর আগে ২০১২ লন্ডন এবং ২০১৬ রিয়ো অলিম্পিক্সেও সোনা জেতেন তিনি। এরপর রাশিয়ার এক সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, কীভাবে যৌনতা তার পারফরম্যান্সে প্রভাব ফেলেছে।

সাঁতারু আলা শিশকিনা বলেছেন, ‘ডাক্তারদের গবেষণা এবং আমাদের দলের ডাক্তার ডেনিসের সঙ্গে এ নিয়ে কথা বলেছি। বিজ্ঞানীদের গবেষণা প্রমাণ করেছে যে, শরীরে বিধ্বংসী শক্তি চাইলে তা কেবল যৌনসম্পর্কের মাধ্যমেই পাওয়া সম্ভব। শরীরের কথা সবসময় শুনতে হয়। যদি মনে হয় যৌনতার মাধ্যমে সাফল্য পাওয়া সম্ভব, তাহলে এগিয়ে যাওয়া উচিত।’

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys