সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

সীমিত পরিসরে চালু হচ্ছে বিআরটিএ’র সেবা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৬ জুলাই, ২০২১

নিউজ ডেস্ক: করোনায় স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আজ সোমবার থেকে সেবা কার্যক্রম চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। গতকাল রোববার বিআরটিএ পরিচালক (ইঞ্জিনিয়ার) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিতি বিবেচনায় সীমিত পরিসরে কঠোর স্বাস্থ্যবিধি মেনে ২৬ জুলাই থেকে শুধু জরুরি প্রয়োজন বিবেচনায় বিআরটিএ’র বিভিন্ন মেট্রো ও জেলা সার্কেল অফিস থেকে মোটরযান রেজিস্ট্রেশন এবং বিভিন্ন অ্যাকনলেজমেন্ট স্লিপ যেমন- রুট পারমিট সনদ নবায়ন, অস্থায়ী মোটরযান চালনার অনুমতি পত্রের মেয়াদ, মালিকানা বদলির আবেদন, মোটরযান রেজিস্ট্রেশন সনদপ্রাপ্তি কার্যক্রমের মেয়াদ বর্ধিতকরণ চালু থাকবে। এ ছাড়া লকডাউন চলাকালে বিআরটিএ’র মাধ্যমে মোটরযানের কর ও ফি আদায়ে অনলাইন ব্যাংকিংও চালু রয়েছে।

এতে আরও বলা হয়, বিআরটিএ’র অন্যান্য সেবা কার্যক্রম যেমন- সব পেন্ডিং কাজ নিষ্পত্তি, মোটরযানের ফিটনেস নবায়ন, ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে বৈধ আবেদনপত্র গ্রহণ, রুট পারমিট নবায়নের বৈধ আবেদনপত্র গ্রহণ, লার্নার ড্রাইভিং লাইসেন্স ইস্যু, ড্রাইভিং কমিটেন্সি টেস্ট বোর্ডের পরীক্ষা গ্রহণ, ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদনকারীদের বায়োমেট্রিক গ্রহণ, ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য মোটরযান মালিকের বায়োমেট্রিক গ্রহণ, মোটরযানে রেট্রো-রিফ্লেক্টিভ নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ সংযোজন ইত্যাদি পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় সরকারের নির্দেশনার আলোকে পর্যায়ক্রমে চালু করা হবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys