শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বানানী উইমেন্স ক্লাবের মধ্যাহ্নভোজ ও পরিচিতি অনুষ্ঠান দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা

লকডাউন তামাশায় পরিণত হচ্ছে : এলডিপি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ৯ জুলাই, ২০২১

নিউজ ডেস্ক: সরকারের ব্যর্থতা ও অযোগ্যতার কারণে লকডাউন সম্পূর্ণ অকার্যকর হয়ে তামাশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছে ২০ দলীয় জোটের অন্যতম শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) একাংশের সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। তারা বলেন, মহামারিতে সর্বস্বান্ত নিঃস্ব মানুষের দায়িত্ব না নিলে এরপর লকডাউন কেন কারফিউ দিয়েও মানুষকে ঘরে রাখা যাবে না। প্রাণ বাঁচাতে আয় রোজগারের আশায় ঝুঁকি নিয়ে হলেও মানুষ বাইরে বেরিয়ে পড়বেই।

আজ শুক্রবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃবৃন্দ এসব কথা বলেন। পার্টির শীর্ষ দুই নেতা বলেন, করোনা নিয়ন্ত্রণে কোনো পরিকল্পিত ও কার্যকরী রোডম্যাপ তৈরি করতে পারেনি সরকার। সরকারের অযোগ্যতার কারণে লকডাউন সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়েছে। রোগীর চাপে সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে দেখা দিয়েছে জরুরি চিকিৎসা উপকরণ এবং জীবন রক্ষাকারী ওষুধের সংকট। এ ছাড়া হাসপাতালগুলোতে আইসিইউ বেড, হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা ও অক্সিজেন সিলিন্ডারের পরিমাণ অত্যন্ত অপর্যাপ্ত। জেলা হাসপাতালগুলোর পরিস্থিতি সব থেকে মারাত্মক আকার ধারণ করেছে।

অধিক সংক্রমিত জেলাসমূহকে অগ্রাধিকার দিয়ে টিকা প্রদান কার্যক্রম জোরদার করারও আহ্বান জানান এলডিপির একাংশের নেতৃবৃন্দ। বিবৃতিতে তারা আরও বলেন, দ্রুত ভ্যাকসিন আমদানির পাশাপাশি দেশে টিকা উৎপাদনের কাজ শুরু করার এখনই সময়। এখন দলবাজী না করে, রাজনৈতিক বিরোধীদের ঘায়েল করায় সময় ব্যয় না করে সরকারের উচিৎ হবে করোনার ভয়াবহ থাবা থেকে মানুষকে রক্ষা করা।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys