বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

পশ্চিমবঙ্গে জয়া সিনেমা হলে ভয়াবহ আগুন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ৩ জুলাই, ২০২১

নিউজ ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে একটি সিনেমা হলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে দুজন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার রাত ৯টার দিকে উত্তর ২৪ পরগনার লেকটাউনের জয়া সিনেমা হলে এ আগুন লাগে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আগুন লাগার পর প্রেক্ষাগৃহেরই নিরাপত্তাকর্মীরা পুলিশকে খবর দেয়। এর মধ্যেই পুরো সিনেমা হলে আগুন ছড়িয়ে পড়ে।

সিনেমা হলের এক কর্মী জানিয়েছেন, ভবনের চার তলায় প্রথম আগুন দেখা দেয়। সেখানে একটি ঘরে থাকেন হলের নিরাপত্তাকর্মী ও তার স্ত্রী। আগুনে আহত হয়েছেন তার স্ত্রী। এছাড়া আরও একজন আগুনে দগ্ধ হয়েছেন।

আগুনে সিনেমা হলের ভেতরে সবকিছু পুড়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys