1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

গাবতলী-ফার্মগেট হেঁটেই রওনা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৮ জুন, ২০২১

নিউজ ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আজ সোমবার থেকে শুরু হয়েছে সীমিত পরিসরে লকডাউন। গণপরিবহন না পাওয়ায় চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে অফিসগামী যাত্রীদের।

গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও খোলা আছে সরকারি-বেসরকারি অফিস। নিজেদের ব্যবস্থাপনায় অফিসগুলোকে তাদের কর্মী আনা-নেওয়ার ব্যবস্থা করতে নির্দেশনা দেওয়া হলেও অনেক প্রতিষ্ঠানই তা করেনি। ফলে সকাল থেকে অফিসগামীদের মধ্যে ভোগান্তি দেখা গেছে।

আজ সোমবার সকাল থেকে দেখা যায়, অফিসগামীদের অনেকেই পিকআপ, ট্রাকে উঠে অফিসে যাওয়ার চেষ্টা করছেন। রিকশা চালু থাকলেও চালকদের দ্বিগুণ কিংবা তারও বেশি ভাড়া চাইতে দেখা যায়। গন্তব্য এক হওয়ায় দুজন কিংবা তিনজন মিলে একটি রিকশায় উঠছিলেন, যাতে ভাড়া একটু কম লাগে। পাঠাও এবং উবারের রাইড শেয়ারিংয়ের বাইক চালু থাকলেও চালকেরা অ্যাপসের মাধ্যমে না গিয়ে চুক্তি ভিত্তিতে যাত্রী পরিবহন করছে। এতে নিজেদের ইচ্ছামতো যাত্রীদের কাছ থেকে ভাড়া নিতে পারছেন উবার-পাঠাওয়ের চালকেরা। অতিরিক্ত ভাড়ার কারণে অনেককে পায়ে হেঁটে রওনা দিতে দেখা গেছে।

মাহবুব হোসেন ফার্মগেটে ছোট একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। অফিসের কর্মী বেশি না থাকায় তাঁদের অফিস থেকে কোনো স্টাফ বাস অথবা পরিবহনের কোনো ব্যবস্থা করা হয়নি বলে তিনি জানান। সকাল পৌনে নয়টার দিকে তিনি গাবতলী থেকে ফার্মগেটে রিকশায় যেতে চাইলে এক রিকশাচালক ২৫০ টাকা ভাড়া চান। ভাড়া বেশি হওয়ার কারণে তিনি পায়ে হেঁটে ফার্মগেটের উদ্দেশে রওনা দেন।

লকডাউন ঘোষণায় বাস, সিএনজিচালিত অটোরিকশা, লেগুনা—এসব গণপরিবহন বন্ধ থাকলেও ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাসসহ অন্য সব ধরনের পরিবহন রাস্তায় দেখা গেছে। বড় ও প্রধান সড়কের পাশে দোকানপাট বন্ধ থাকলেও পাড়ামহল্লায় প্রায় সব ধরনের দোকানপাট খোলা দেখা যায়। ছোট ছোট অনেক হোটেল–রেস্তোরাঁ এবং বিরিয়ানি ও তেহারি বিক্রির দোকানে ক্রেতাদের বসে খাবার খেতে দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys