বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বানানী উইমেন্স ক্লাবের মধ্যাহ্নভোজ ও পরিচিতি অনুষ্ঠান দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা

শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেলেন কুলাউড়ার বিনয় ভূষণ রায়

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ৯ জুন, ২০২১

নিউজ ডেস্ক: মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক ক্রেস্ট পেলেন কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়। সোমবার (৭ জুন) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ হেডকোয়ার্টার প্রণীত অভিন্ন মানদণ্ডের আলোকে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয় তাকে।

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার হাত থেকে পুরস্কার গ্রহণ করেন কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায়। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

জানা যায়, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে সফলতা পাওয়ায় এ সম্মাননার জন্য মনোনীত করা হয় তাঁকে।

ওসি বিনয় ভূষণ রায় বলেন, ‘এলাকার শান্তি ও আইনশৃঙ্খলা রক্ষায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাবো। আমাকে উৎসাহিত করার জন্য পুলিশ সুপার স্যারের প্রতি কৃতজ্ঞ।’

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys