মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

বুরকিনা ফাসোতে সন্ত্রাসী হামলায় নিহত ১৩২

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ৬ জুন, ২০২১

নিউজ ডেস্ক: আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর একটি গ্রামে সশস্ত্র হামলায় অন্তত ১৩২ জন নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট রোচে কাবোর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

শনিবার (৫ জুন) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ খবর প্রকাশ করেছে। প্রেসিডেন্ট রোচে কাবো এক টুইট বার্তায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করে বলেছেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে আমাদের। অপরাধীদের খুঁজে বের করতে নিরাপত্তা বাহিনী অনুসন্ধান চালাচ্ছে।

বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলের সোলহান গ্রামে রাতভর হামলায় বাড়িঘর ও দোকানপাটও পুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys