বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

যে কারণে অনিশ্চিত নেতানিয়াহুর ভবিষ্যত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২ জুন, ২০২১

নিউজ ডেস্ক: ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘ ১২ বছরের আসন টলতে যাচ্ছে।

বুধবার স্থানীয় সময় মধ্যরাতে বিরোধী দল জোট ঘোষণার করতে চলেছে। ফলে ইসরাইলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রীর ক্ষমতায় থাকা নেতানিয়াহুর ভবিষ্যত অনিশ্চয়তার ‍মুখে পড়েছে।

মধ্যপন্থী দল ইয়েস আতিদের নেতা ইয়াইর লাপিদ শিগগিরই যোগ ঘোষণা করতে চলেছেন বলে আল জাজিরা বুধবার এক প্রতিবেদনে জানিয়েছেন।

জোট সরকার গঠনের জন্য মধ্যপন্থী এই দলটি উগ্র জাতীয়তাবাদী দল ইয়ামিনা পার্টির নেতা নাফতালি বেনেটের সঙ্গে যোগ গঠনের ব্যাপারে একমত হয়েছেন।

যেকোনো সময় তারা জোট ঘোষণা করবেন বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। এরফলে ইয়ামিনা পার্টির ছয়টি আসন যোগ হচ্ছে বিরোধী জোটের সঙ্গে।

গত মার্চে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে চূড়ান্ত সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হন ইসরাইলের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা নেতানিয়াহু। ওই নির্বাচনে চতুর্থবারের মতো জোট গঠনে ব্যর্থ হন তিনি।

এদিকে দীর্ঘ সময় ক্ষমতায় থাকাকালে দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে করা মামলার বিচার প্রক্রিয়াধীন রয়েছে। তাই যুগব্যাপী থাকা ক্ষমতার থাকা নেতানিয়াহুর মসনদ ছাড়া এখন সময়ের ব্যাপারমাত্র।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys