সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

মাশরাফীর মানবিক বক্তব্য দেখে শিক্ষা নিল ভারতীয়রা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১

নিউজ ডেস্ক: সোশ্যাল মিডিয়াতে প্রশংসা কুড়িয়ে বেড়াচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের সফলতম অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। তবে ক্রিকেটের মাঠের জন্য নয়, এ প্রশংসার জন্ম দিয়েছেন জনপ্রতিনিধির ভূমিকা দেখিয়ে। সম্প্রতি নড়াইল-২ আসনের এই সংসদ সদস্যের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে মাশরাফীকে স্থানীয় বিক্ষোভকারীদের সুন্দর কথার মাধ্যমে শান্ত করতে দেখা যায়। যা এ বাংলা পেরিয়ে ওপার বাংলাতেও আলোড়ন সৃষ্টি করেছে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাশরাফীর ভিডিওটি শেয়ার করে ভারতীয় নেটিজেনরা বেশ প্রশংসা করেছে। এ ছাড়াও ভারতীয় নেতারদের কাছে এ ভিডিও দেখে শিক্ষা গ্রহণের আর্জি জানিয়েছে তারা।

ভিডিওতে মাশরাফীকে বলতে দেখা যায়, ‘আমি যে তিন কিলোমিটার রাস্তা এলাম, দেখলাম ইটের দেয়াল ভাঙা। বৃদ্ধ মহিলা, আমার মায়ের বয়সী, পায়ে ধরছেন। দেখলাম তার ঘর ভেঙে গিয়েছে। কার ইন্ধনে করছেন এমন? তারা আপনাদের কী দেয়? খেতে দেয়? ধরে নিলাম আমার কথাতে করেছেন। আমি খেতে দিই? পরতে দিই? ছেলেমেয়ের পড়াশোনা করাই? হাসপাতালে ভর্তি করে দিই? তা হলে আমি কীসের নেতা?’

এমন অনেক কথা বলতে দেখা যায় মাশরাফীকে। একজন আদর্শ নেতার মতো মাশরাফীর কাজটা নেটিজেনদের ভালোবাসা কুড়িয়েছে। অনেকেই বলেছেন, ‘প্রতিটা কথা মনের কথা। সাধারণ মানুষ এই জিনিসগুলো যত তাড়াতাড়ি বুঝবে ততই ভালো হবে। ভারতীয় নেতাদেরও এটা দেখে শেখা উচিত।’

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys