মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ঝর্ণার মেডিকেল রিপোর্ট পাওয়া যাবে পরশু

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১

নিউজ ডেস্ক: হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মামুনুল হকের দাবি করা দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার অভিযোগের প্রেক্ষিতে মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। রোববার তার মেডিকেল রিপোর্ট পাওয়া যাবে।

চমেক চিকিৎসকদের ওপর হামলাকারীদের শাস্তির দাবি
সদর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে ঝর্ণার মেডিক্যাল টেস্ট করানো হয়েছে। রোববার রিপোর্ট পাওয়া যাবে। তখন এ ব্যাপারে আমরা বিস্তারিত বলতে পারবো। আপাতত কোনো কিছুই বলা যাচ্ছে না।

এর আগে শুক্রবার সকালে সোনারগাঁও থানায় প্রলোভন, প্রতারণা ও নির্যাতনের অভিযোগ তুলে মামুনুলের বিরুদ্ধে মামলা করেছেন ঝর্ণা। মামলার পর ঝর্ণা পুলিশ পাহারায় দুপুরে নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে এসে তার মেডিকেল পরীক্ষা করান।

ঝর্ণা এসময় মামুনলের বিচার দাবি করে বলেন, আমার সঙ্গে যেসব অন্যায় হয়েছে তার বিচার চাই। তিনি (মামুনুল হক) আমার অসহায়ত্বের সুযোগ নিয়েছেন। বিয়ে করার আশ্বাস দিলেও বিয়ে করেননি। বিয়ের প্রলোভনে ২০১৮ সালে থেকে বিভিন্ন হোটেল-রিসোর্টে নিয়ে আমার সঙ্গে সময় পার করেছেন তিনি, কিন্তু বিয়ে করেননি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys