বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ভারতীয়দের জরুরি ভিত্তিতে চিকিৎসা সরঞ্জাম পাঠানোর প্রস্তাব বাংলাদেশের

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১

নিউজ ডেস্ক: করোনাভাইরাস মহামারীতে ভারত এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। দেশটি এখন পর্যন্ত দুই লক্ষাধিক মানুষ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে।

ভয়াবহ পরিস্থিতি বিবেচনায় ভারতীয়দের জন্য জরুরি ভিত্তিতে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। এর মধ্যে ইনজেক্টেবল অ্যান্টি-ভাইরাল, ওরাল অ্যান্টি-ভাইরাল, ৩০ হাজার পিপিই কিট এবং কয়েক হাজার জিংক, ক্যালসিয়াম, ভিটামিন সি এবং অন্যান্য প্রয়োজনীয় ট্যাবলেটের প্রায় ১০ হাজার শিশি।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার কোভিড মহামারিতে ভারতে প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। বাংলাদেশ এই সংকটময় মুহূর্তে ঘনিষ্ঠ প্রতিবেশী ভারতের সঙ্গে সংহতি জানাচ্ছে এবং প্রাণ বাঁচাতে প্রতিটি সম্ভাব্য উপায়ে সহায়তা সরবরাহ করতে প্রস্তুত রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুর্দশা নিরসনের জন্য বাংলাদেশের মানুষের চিন্তা-ভাবনা ও প্রার্থনা ভারতের জনগণের সঙ্গে রয়েছে। প্রয়োজনে ভারতকে আরও সহায়তা দিতে আগ্রহী বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys