শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

কুয়াকাটায় ছাত্রলীগ নেতার নারী কেলেঙ্কারি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১

নিউজ ডেস্ক: টেন্ডারবাণিজ্য কিংবা চাঁদাবাজির ঘটনা নয়, পর্যটন নগরী কুয়াকাটা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাইফুর রহমান হাসানের একাধিক নারী কেলেঙ্কারির স্থির চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টি এখন টব অব দ্য কুয়াকাটা টাউন।

কুয়াকাটার দলছুট পৌর মেয়রের বিরুদ্ধে পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদককে মোবাইল ফোনে গালমন্দ করার অডিও ফাঁস হওয়ার একদিন পর ওই ছাত্রলীগ নেতার নারী কেলেঙ্কারির ছবি প্রকাশ পায়। ছাত্রলীগ সম্পাদকের নারী কেলেঙ্কারির স্থির চিত্র এবং পৌর মেয়রের ফাঁস হওয়া অডিও নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় কুয়াকাটা পৌর ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। অনেকে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাইফুর রহমান হাসানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন। কুয়াকাটা পৌর ছাত্রলীগ সভাপতি ও কাউন্সিলর মো. মজিবুর রহমান বলেন, ছাত্রলীগের শীর্ষ পর্যায়ের নেতৃবন্দ বিষয়টি খতিয়ে দেখছেন। জানা গেছে, সম্প্রতি পৌর ছাত্রলীগ নেতা তাইফুর রহমান হাসানকে মোবাইল ফোনে দলছুট কুয়াকাটা পৌর মেয়র মো. আনোয়ার হাওলাদার গালমন্দ করেন। ওই অডিও ২৩শে এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়ে পড়ে।

এর একদিন পর হাসানের নারী কেলেঙ্কারি এবং মদের আসরের স্থির চিত্র ফাঁস হয়। এ বিষয়ে কুয়াকাটা পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক তাইফুর রহমান হাসান নিজেকে অবিবাহিত দাবি করে বলেন, কুয়াকাটা পৌর মেয়র মোবাইল ফোনে আমাকে গালমন্দ করে হুমকি দেয়ার অডিও ভাইরাল হওয়ার বিষয়টি ধামাচাপা দিতে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এ ঘটনায় ছাত্রলীগ নেতা তাইফুর রহমান হাসান মহিপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। কুয়াকাটা পৌর মেয়র মো. আনোয়ার হাওলাদার বলেন, বিষয়টি হাসানের ব্যক্তিগত। এখানে আমার কোনো হাত নেই। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys