শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

জয়পুরহাটে বাগানে পড়ে ছিল লাশ, পাশে তিনটি বিষের বোতল

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১

নিউজ ডেস্ক: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার একটি বাগানে পড়ে ছিল অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ। পাশেই ছিল তিনটি বিষের বোতল। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলার রুকিন্দীপুর ঠাঠারিপাড়া গ্রামের ওয়াজেদ আলীর ইউক্যালিপটাসগাছের বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ওই ব্যক্তির বয়স ৫৫ বছর বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে স্থানীয় লোকজন বাগানে লাশটি পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

স্থানীয় গ্রামপুলিশ সদস্য আবু বক্কর বলেন, লাশের গলায় কাঠের মালা পরা আছে। ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি হিন্দুধর্মাবলম্বী।

জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আবদুস সালাম বলেন, লাশের পাশে মার্শাল নামে তিনটি বিষের বোতল, শার্টের পকেটে ২ হাজার ৯১০ টাকা পাওয়া গেছে। এটি আত্মহত্যা নাকি হত্যা, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys