রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

উসকানি যতই দেয়া হোক মাঠ ছাড়ব না: তাবিথ আউয়াল

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: ঢাকা সিটি নির্বাচনে সব প্রার্থীর জন্য সমতল ভূমি নেই বলে আবারও অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরশনে (ডিএনসিসি) বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল।

তিনি বলেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। আমাদের প্রচারে বাধা দেয়া হচ্ছে। শত বাধার পরও বিএনপির নেতাকর্মীরা শান্ত আছেন। যতই উসকানি দেয়া হোক না কেন, আমরা শান্তিপূর্ণভাবে মাঠে আছি এবং থাকব।

মঙ্গলবার বেলা ১১টায় উত্তর বাড্ডায় ফুজি টাওয়ারের সামনে নির্বাচনী প্রচারকালে এসব কথা বলেন তিনি।

নির্বাচন কমিশনের ভূমিকায় সন্তুষ্ট নন, উল্লেখ করে তাবিথ আউয়াল বলেন, আমাদের প্রচারে বাধার সৃষ্টি করা হচ্ছে। কাউন্সিলরদের নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে। ইসি এখনও কোনো ব্যবস্থা নেয়নি।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক, ঢাকা মহানগর বিএনপি নেতা আহসান উল্লাহ হাসান, বজলুল বাসিদ আঞ্জু, ২১ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এজি এম শামসুল হক, যুবদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys