1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

৫ লাখ পর্যটককে বিনামূল্যে টুরিস্ট ভিসা দেবে ভারত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৮ জুন, ২০২১

নিউজ ডেস্ক: করোনা পরবর্তী পরিস্থিতিতে পর্যটন শিল্পকে দ্রুত চাঙ্গা করতে বিশেষ উদ্যোগ নিয়েছে ভারত। দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বড়সড় চমক দিয়েছেন। তিনি জানিয়েছেন ৫ লাখ বিদেশি পর্যটককে বিনামূল্যে টুরিস্ট ভিসা দেবে ভারত। তবে একজন টুরিস্ট একবারই এই সুবিধা পাবেন। খবর টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমসের।

খবরে বলা হয়, করোনা পরিস্থিতিতে বর্তমানে থমকে আন্তর্জাতিক পর্যটক যাতায়াত। কিন্তু ধীরে ধীরে কমছে দ্বিতীয় ওয়েভের প্রভাব। ফলে শীঘ্রই আবার টুরিস্ট ভিসা ইস্যু করা শুরু হবে। আর তাই নিয়েই বড়সড় চমক দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

হিন্দুস্তান টাইমস জানায়, করোনা পরিস্থিতিতে বর্তমানে থমকে আন্তর্জাতিক পর্যটক যাতায়াত। কিন্তু ধীরে ধীরে কমছে দ্বিতীয় ঢেউয়ের প্রভাব। ফলে শীঘ্রই আবার টুরিস্ট ভিসা ইস্যু করা শুরু হবে। আর তাই নিয়েই বড়সড় চমক দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

সোমবার ভারতের অর্থমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক যাতায়াত আবার শুরু হওয়ার পর যে প্রথম ৫ লাখ বিদেশি পর্যটক ভারতে আসার আবেদন করবেন, তাদের কোনও ভিসার ফি দিতে হবে না।’

অর্থাৎ, ভারতে বেড়াতে আসতে ভিসার চার্জ দিতে হবে না বিদেশি পর্যটকদের। করোনা পরবর্তী পরিস্থিতিতে দেশের পর্যটন শিল্পকে দ্রুত চাঙ্গা করতে এটি নির্মলার উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

এ সুবিধা জারি থাকবে আগামী ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত। তবে, তার মধ্যেই ৫ লাখ ভিসার প্রদান করা হলে, সেই পর্যন্তই কেন্দ্রের এই অফার কার্যকর হবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys