1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

৫০০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ: মির্জা ফখরুল

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। আজ বুধবার দুপুর পৌনে ৩টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এতে একজন নিহতসহ অনেকে আহত হয়েছেন। সংঘর্ষের পর বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাসহ অন্তত ৫০০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এখন পর্যন্ত আমরা লক্ষ করেছি আমাদের ৫০০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। তার মধ্যে সিনিয়র নেতাদের মধ্যে মহানগরের আব্দুস সালাম সাহেব, আমান উল্লাহ আমান সাহেব, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী সাহেবসহ আমাদের রিজভী, শিমুল বিশ্বাসহ আমাদের কমপক্ষে ৫০০ জনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে।’

 

বিএনপি মহাসচিব বলেন, ‘তারা (পুলিশ) এখনও পর্যন্ত আমাকে ভেতরে (কার্যালয়ে) ঢুকতে দিচ্ছে না। এটা মানবাধিকার লঙ্ঘন, সংবিধান লঙ্ঘন এবং গণতন্ত্রের প্রতি চরম ও বিরাট ধাক্কা। অবিলম্বে এই গ্রেপ্তারকৃতদের দ্রুত মুক্তি দাবি করছি।’

 

মির্জা ফখরুল বলেন, ‘যারা নিহত হয়েছেন, শহীদ হয়ে গেছেন- হত্যার জন্য যারা দায়ী সেই সমস্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। আগামী ১০ তারিখে আমাদের যে সমাবেশের কর্মসূচি, সেই কর্মসূচি যেন শান্তিপূর্ণভাবে পালন করতে পারি তার জন্য ব্যবস্থা সরকারকেই নিতে হবে। আজকের যে হত্যা, এই মৃত্যু, এই নির্যাতন- সব কিছুর দায় সরকারকেই বহন করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys