বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো

হাতে ১৪ সেলাই, তবুও খেলতে চান মাশরাফি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১২ জানুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: শনিবার রাতে খুলনা টাইগার্সের বিপক্ষে মেহেদী হাসানের করা ১১তম ওভারে রাইলি রুশোর ক্যাচটা কাভারে ঝাঁপিয়ে তালুবন্দি করতে চেয়েছিলেন মাশরাফি। ক্যাচ হাতে জমাতে পারেননি, উল্টো বাঁ হাতের তালুতে অনেকখানি কেটে গেছে ঢাকা প্লাটুন অধিনায়কের। রক্তাক্ত হাতেই তাকে মাঠ থেকে বেরিয়ে আসতে হয়। রাতে হাতে ১৪ সেলাই দেওয়ার সময়ই মাশরাফি নাকি জোরালো কণ্ঠে বলেছেন, পরের ম্যাচটা খেলতে চাই।

চোট পাওয়ার পরও মাশরাফির খেলার বিষয়ে ঢাকার ম্যানেজার আহসানউল্লাহ হাসান রোববার বললেন, সে খেলতে ভীষণ ইচ্ছুক। আমরা বুঝতে পারছি না কী করব। দৃঢ় মনোবলে সে বলছে, খেলবে। জানেনই তো, মাশরাফি একজন লড়াকু মানুষ। এখন বিষয়টি তার ওপর ছেড়ে দিয়েছি।

বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, যেহেতু সেলাই পড়েছে, সাধারণত সাত দিন সময় নিতেই হয়। অনেক সময় খেলা যায়, গুরুত্বপূর্ণ খেলা থাকলে আমরা ব্যবস্থা নিই। তবে সেরে উঠতে সাত দিনের বেশি লাগে। অনেক সময় কেউ কেউ ঝুঁকি নেয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys