1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

সৌদির বিপক্ষে মাঠে নেমেই যে রেকর্ড গড়বেন মেসি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়েই কাতারে পা রেখেছেন সাতবারের ব্যালন ডি’অরজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তবে তিনি কি পারবেন বিশ্বকাপ জিতে কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার পাশে বসতে? সেই পথ এখনও বেশ দূর। তবে সৌদি আরবের বিপক্ষে আজ (মঙ্গলবার) প্রথম ম্যাচে মাঠে নামতেই ম্যারাডোনাকে পেছনে ফেলে নতুন এক রেকর্ড গড়া হয়ে যাবে মেসির এবং সেটা প্রথম আর্জেন্টাইন হিসেবে।

এবার নিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপের মতো বড় আসরে খেলছেন মেসি। তিনিই আর্জেন্টিনা ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড়, যিনি পাঁচটি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। এর আগে ম্যারাডোনা আর হাভিয়ের মাচেরানো দেশের হয়ে ৪টি করে বিশ্বকাপ খেলেছেন।

৩৫ বছর বয়সী মেসির সম্ভবত এটাই শেষ বিশ্বকাপ। গত বছর তিনি আর্জেন্টিনাকে কোপা আমেরিকার শিরোপা জিতিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys