শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

সুস্থ হয়ে উঠছেন মাশরাফি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২২ জুন, ২০২০

নিউজ ডেস্ক: সুস্থ হয়ে উঠছেন ক্রিকেটার ও রাজনীতিবিদ মাশরাফি বিন মর্তুজা। গত শনিবার মাশরাফির করোনাভাইরাসের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এর আগে তিন-চারদিন ধরে সর্দি-জ্বরে ভুগছিলেন তিনি। তবে গতকাল রবিবার আগের তুলনায় ভালো অনুভব করছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি।

জানা গেছে, মাশরাফির জ্বর কমে এসেছে। ব্যথা একটু কমেছে। সবমিলিয়ে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানা গেছে।

শনিবার (২০ জুন) নিজের ফেসবুক পেজে করোনা পজিটিভ হওয়ার খবর জানান মাশরাফি নিজেই। তিনি আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

এর আগে মাশরাফির শ্বাশুড়ি ও শ্যালিকাও করোনায় আক্রান্ত হন। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তারা।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys