সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বানানী উইমেন্স ক্লাবের মধ্যাহ্নভোজ ও পরিচিতি অনুষ্ঠান দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা

সিলেট-জকিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩

নিউজ ডেস্ক: বিআরটিসি বাসের অতিরিক্ত ট্রিপের প্রতিবাদে সিলেট-জকিগঞ্জ সড়কে সোমবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ঘোষণা দিয়েছেন পরিবহন শ্রমিকরা।

শনিবার রাতে জেলা সড়ক পরিবহন মালিক সমিতি ও সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়।

সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল মুহিমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ সূত্র জানায়, সিলেট-জকিগঞ্জ সড়কে বিআরটিসির চারটির বেশি বাস চলাচল না করা, প্রতিটি বাস আসা যাওয়া বাবদ একটি করে মোট চারটি ট্রিপ দেওয়ার দাবি জানিয়ে ১১ জানুয়ারি এবং ২৩ জানুয়ারি সরকারের সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়। কিন্তু সেই দাবি মানা হয়নি। এর মধ্যে গত কয়েক দিন ধরে বিআরটিসির গাড়িগুলো ‘নিয়ম নীতি না মেনে’ চলছে।

তাই সোমবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সিলেট-জকিগঞ্জ রুটে ধর্মঘটের পাক দিয়েছেন পরিবহন শ্রমিকরা। এতেও সমাধান না হলে সিলেট জেলা পর্যায়ে কঠোর কর্মসূচি পালন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys