বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বানানী উইমেন্স ক্লাবের মধ্যাহ্নভোজ ও পরিচিতি অনুষ্ঠান দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা

সিলেটে আবার ধর্ষণ, এবারও অভিযুক্ত ছাত্রলীগ কর্মী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ৩ অক্টোবর, ২০২০

নিউজ ডেস্ক: সিলেট নগরীর দাঁড়িয়াপাড়ায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ করেছে ছাত্রলীগের এক কর্মী। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগকর্মীর নাম রাকিব হোসেন নিজু। সে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জাউয়া বাজার এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে।

ধর্ষণের ঘটনায় শুক্রবার রাতে ভিকটিমের মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। ভিক্টিমের বাড়ি সিলেট সদর উপজেলার ছালিয়ায়। সে নগরীর খাসদবিরের একটি স্কুলে পড়ালেখা করতো। শুক্রবার রাতে তাকে ওসমানী হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।

ওই ছাত্রীর সাথে ছাত্রলীগকর্মী রাকিবের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২৯ সেপ্টেম্বর তাকে বেড়াতে নিয়ে নগরীর দাঁড়িয়াপাড়ার এক বাসার ছাদে নিয়ে ধর্ষণ করে রাকিব হোসেন নিজু।

ধর্ষনের ঘটনায় মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জ্যোর্তিময় সরকার। তিনি বলেন, অভিযুক্ত রাকিব পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে তৎপরতা চলছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys