1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

সাকিব যখন মুদির দোকানদার!

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০

নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান মানেই ভক্তদের জন্য চমক। বিভিন্ন সময় বিভিন্ন বেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে আত্মপ্রকাশ করেছেন তিনি। আবারো নতুন চেহারায় সামনে এসেছেন টাইগার অলরাউন্ডার, যেখানে তাকে দেখে দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন অনেকেই।

ফেসবুকে একটি ছবি আপলোড করেছেন এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ছবিতে দেখা যাচ্ছে তার আশেপাশে বিভিন্ন বস্তা রাখা। তিনি একজন দোকানদার। আজ সাকিবের ভেরিফাইড পেজে এই ছবিটি আপলোড করা হয়। ছবিতে হাসছেন তিনি, ছোট টেবিলে কী যেন লিখছেন। আর টেবিলের পাশেই রয়েছে আরেকটি টুল যেখানে রাখা আছে বিভিন্ন ডাল, চাল ও শস্য। হাতে বিভিন্ন রঙের পাথর বসানো আংটিগুলো চোখে পড়বে যে কারো। দেখে মনে হচ্ছে পুরোদস্তুর মহাজন বনে গেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

ছবির ক্যাপশনে খুশির ইমোজি ব্যবহার করেছেন সাকিব। তবে অন্য কিছু না বলায় মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন ভক্তরা। আরিফ রুবেল নামে একজন লিখেছেন -ভাই সুরমাটা জমে নাই, আরেকটু জমবে।

রিফাত এমিল নামের এক ভক্ত মন্তব্য করেছেন, পুরনো আড়তদার এমন একটা ভাব আসছে। পাশে রেডিও দেয়াতে আরো ভালো হইছে। সম্ভবত কোনো বিজ্ঞাপনের কাজ।

হ্যামলেট সরকার নামের আরেক ভক্ত সাকিবের প্রতি ভালোবাসা জানিয়ে লিখেছেন, বস্তা, সাজানো নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, ক্যাশ বাক্স, লুঙ্গি, ফতুয়া, আঙুলে বড় পাথরের আংটি, ঘরি… পুরাই গ্রামের সেই মহাজন.. মহাজনের জন্য ভালোবাসা…।

মায়া আকতার নামে একজন লিখেছেন, আমি প্রথমে ভেবেছিলাম পেয়াজের দর দাম দেখে সাকিব ভাই পেয়াজের আড়তদার হয়ে গেলেন!

আগামী ২৯ অক্টোবর আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্ত হবেন সাকিব। সেদিন থেকেই সবধরণের ক্রিকেট খেলতে পারবেন তিনি। বাইশ গজে ফেরার লক্ষ্যে এরইমধ্যে বিকেএসপিতে অনুশীলন শুরু করেছেন এই অলরাউন্ডার। যদিও অন্য ধরণের এই ছবির রহস্য হয়তো খোলাসা করতে পারবেন তিনিই।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys