শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

সাকিবের মেয়ে মনে করে তার বাবা টিভিতেই আছে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

নিউজ ডেস্ক: বিশ্বকাপের পর ঘরের মাঠে পাকিস্তান সিরিজ খেলে ফের ছুটি নিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।

বাংলাদেশ দল যখন মুমিনুল হকের নেতৃত্বে এখন নিউজিল্যান্ডে অবস্থান করছেন তখন সাকিব যুক্তরাষ্ট্রে সময় দিচ্ছেন তার পরিবারকে।

জাতীয় দলের খেলা রেখে কেন পরিবারকে সময় দিচ্ছেন, এক সাংবাদিককে তার তার ব্যাখ্যা দিয়েছেন। তা বলতে গিয়ে কষ্টের ডালা খুলে বসেন সাকিব।

এরই মধ্যে অন্যরকম এক তথ্য দিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। জানান, তার মেজো মেয়ে মনে করে তার বাবা টিভিতে থাকেন। বাবাকে এখনও চিনতে পারেনি সে। তাই ভুলে মামা ডাকে বাবাকে (সাকিব)।

বায়োবাবলে থেকে দীর্ঘসময় পরিবারের সঙ্গে যোগাযোগ না থাকা যে কতটা মানসিক চাপের সে কথাই বোঝাতে চাইলেন সাকিব।

বললেন, ‘আমার বাকি দুই সন্তানতো খুব ছোট, তবে অ্যালাইনার জন্য খুব কঠিন। ওর জন্য বেশি ঝামেলা হয়। ছোট দুইজন অনেক দিন থেকেই দেখছে আমি অন অ্যান্ড অফ, অন অ্যান্ড অফ। যেমন আমি যাওয়ার পর আমার মেজো মেয়ে আমাকে ডাকছে ‘মামা’ ‘মামা’ করে। আপনি চিন্তা করেন, বাপকে যদি মামা-মামা বলে ডাকে তো কেমন লাগে! ও দেখেছে ওর বাপ টিভিতে, ভেবেছে ওর বাপ টিভিতেই আছে। যে আসছে, সে আরেকটা মামা। আসার তিন দিন আগে থেকে বাবা-বাবা ডাকা শুরু হয়েছে, কিন্তু আমি চলে আসলাম। আবার যখন যাব; তখন চাচা, মামা, খালুও ডাকতে পারে। মানুষ ওগুলো অত বুঝবে না, যতক্ষণ না সে আমার জায়গায় আসবে। এ কারণে কে কী বলল, এটা নিয়ে আমি ভাবি না।’

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys