শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

শুভ জন্মদিন অলরাউন্ডার

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৪ মার্চ, ২০২১

নিউজ ডেস্ক: আজ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের জন্মদিন। ৩৪তম জন্মদিনটা দেশেই পালন করবেন তিনি। সম্প্রতি তৃতীয় সন্তানের পিতা হওয়া জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক সোমবার (২২ মার্চ) দিবাগত রাতে দেশে ফিরেছেন যুক্তরাষ্ট্র থেকে।

মাঠে যেমন ব্যাট-বলে কথা বলেন সাকিব তেমনি মাঠের বাইরের বিতর্কেও কম যান না তিনি। পারফর্ম্যান্স-বিতর্ক যেন স্বাভাবিক বিষয় তার জন্য। কয়েকদিন আগে জনপ্রিয় এক ক্রিকেটভিত্তিক ওয়েবসাইটে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করে ফের দেশের ক্রিকেটাঙ্গণ উত্তাল করে দিয়েছেন তিনি।

১৯৮৭ সালে আজকের দিনে মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন সাকিব। ২০০৬ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় দেশের ক্রিকেটের এই পোস্টারবয়ের। কয়েকমাস পর একই দলের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় তার। পরের বছর ভারতের বিপক্ষে প্রথমবার সাদা পোশাকের জার্সি গায়ে চড়ান সাকিব।

প্রতিপক্ষ ক্রিকেটারদের পাশাপাশি প্রায় সময় সমালোচকদেরও সামাল দিতে হয় তাকে। বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডেও জড়িয়েছেন তিনি। জুয়াড়িদের দেওয়া প্রস্তাব গোপন করায় ২০১৯ সালের অক্টোবরে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য সব রকমের ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ হোন সাকিব। নিষেধাজ্ঞা শেষে গত বছর ক্রিকেটে ফেরেন সাকিব।

তৃতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান এবং ৫০০ উইকেট অর্জন করা সাকিব দীর্ঘদিন ধরে ওয়ানডে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে আছেন শীর্ষে। এছাড়াও একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে তিনি খেলেছেন সারা বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্জাইজি লিগে।

সাকিবের ক্যারিয়ার
টেস্ট ক্রিকেটে ম্যাচ খেলেছেন ৫৭ টি, ব্যাট করেছেন ১০৬ ইনিংস, রান ৩৯৩০, গড় ৩৯.৭০, শতক ৫ টি, অর্ধশতক ২৫ টি, উইকেট ২১০ টি, ইনিংসে ৫ উইকেট ১৮ বার, ক্যাচ ২৪ টি। টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে দলের ১৩.৯০% ও বল হাতে ২৭.২৪ উইকেট একাই নিয়েছেন সাকিব।

ওডিআই ক্রিকেট ম্যাচ খেলেছেন ২০৯ টি, ইনিংস ১৯৭ টি, রান ৬৪৩৬, গড় ৩৮.০৮, স্ট্রাইক রেট ৮২.৩৪, শতক ৯ টি, অর্ধশতক ৪৮ টি, উইকেট ২৬৬ টি, বোলিং গড় ২৯.৭৩, ইনিংসে ৫ উইকেট ২ বার, ক্যাচ ২৪ টি।

ওডিআই ক্রিকেটে ব্যাট হাতে দলের ১৪.৫১% রান ও বল হাতে দলের ১৭.৬২% রান একাই করেছেন সাকিব আল হাসান।

টি-২০ ক্রিকেটে ৭৫ ইনিংসে রান ১৫৬৭, উইকেট ৯২ টি, ইনিংসে ৫ উইকেট ১ বার, ক্যাচ ১৯ টি!

ব্যক্তিগত জীবন
২০১২ সালের ১২ ডিসেম্বর সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি দুই কন্যা এবং একটি পুত্র সন্তানের জনক।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys