শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো

শুক্রবার রাতে যাবেন না বিমানবন্দর সড়কে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ১০ মে, ২০২৩

নিউজ ডেস্ক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কে আগামী শুক্রবার (১২ মে) রাত ১১টা ৭ ঘণ্টা যানবাহন চলাচল সীমিত থাকবে। ওই সড়কে তৃতীয় টার্মিনালের সামনে উড়ালসড়কের নির্মাণকাজের জন্য যানচলাচল সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ বুধবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১২ মে রাত ১১টা থেকে ১৩ মে সকাল ৬টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের সড়কে যানবাহন চলাচল সীমিত থাকবে। তৃতীয় টার্মিনালের সামনে উড়ালসড়কের নির্মাণকাজের জন্য যান চলাচল সীমিত রাখার সিদ্ধান্ত নেয় বেবিচক।

এ সময় ভারী ও মালবাহী যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে বলেও গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys