শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

লিটনের বিদায়

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

নিউজ ডেস্ক: প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেছেন নাঈম শেখ ও লিটন দাস। কিন্তু পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই উইকেট হারান লিটন।

লাহিরু কুমারার বলে শানাকার হাতে ক্যাচ তুলে উইকেট হারান তিনি। ব্যক্তিগত ১৬ রান করে সাঝঘরে ফেরেন এই ওপেনার।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১ উইকেট হারিয়ে ৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪১ রান। ২১ বলে ২২ রান নিয়ে মাঠে অপরাজিত আছেন নাঈম শেখ।

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে আরব আমিরাতের শারজাহতে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন গ্রুপপর্বে উড়তে থাকা লঙ্কানদের অধিনায়ক দাসুন শানাকা।

এ ম্যাচে বাংলাদেশ দলে এসেছে এক পরিবর্তন। তাসকিন আহমেদের পরিবর্তে দলে জায়গা করে নিয়েছেন স্পিনার নাসুম আহমেদ। অপরদিকে শ্রীলঙ্কা দলেও এক পরবর্তন এসেছে। মহিশ থিকশানার বদলে জায়গা পেয়েছেন ভিনুরা ফার্নান্দো।

বাংলাদেশের একাদশ: নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: দাসুন শানাকা (অধিনায়ক), অভিষ্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকসা, কুশল পেরেরা (উইকেটরক্ষক), দীনেশ চান্দিমাল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, দুশমান্থা চামিরা, ভিনুরা ফার্নান্দো, পাথুম নিশাঙ্কা ও লাহিরু কুমারা।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys