1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প মানবতার আলো ছড়াচ্ছে শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ৫৫০ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ শাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আগামী ১৭মার্চ প্রকাশক ফাতেমা খাতুনের অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ

লিটনকে দায়ী করতে চান না মুশফিক

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ মঞ্চে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে হেরে গেছে বাংলাদেশ।

এ পরাজয়ে রীতিমতো ‘খলনায়ক’ বনে গেছেন ওপেনার লিটন দাস।

ফিল্ডিংয়ে দুটি সহজ ক্যাচ ফেলে দেওয়াতেই এ তকমা জুড়ল লিটনের নামের পাশে।

যদিও শ্রীলংকার ইনিংসের শুরুতে বাউন্ডারি লাইনে ঝাঁপিয়ে দারুণ এক চার আটকে দিয়ে প্রশংসিত হয়েছিলেন লিটন দাস।

কিন্তু ম্যাচের ১৩তম ওভারে আফিফের বলে ভানুকা রাজাপাকসে ডিপ ফাইন লেগে ক্যাচ তুলে দিলে সেটি ধরতে ব্যর্থ হন লিটন।

ম্যাচভাগ্য যখন দোলাচলে তখন আরও একবার ব্যর্থ হন লিটন। জয়ের জন্য ৩৫ বলে ৪৯ চাই শ্রীলংকার।

মোস্তাফিজুর রহমানের স্লোয়ারে ক্যাচ উঠিয়েছিলেন ৬৩ রানে থাকা চারিথা আসালাঙ্কা। এক্সট্রা কাভারে সেই ক্যাচ হাতে জমাতে পারেননি লিটন।

ওই দুই ক্যাচ ফসকে যাওয়া কারণেই ম্যাচটা অনেকটাই ফসকে গেছে।

এ কথা সংবাদ সম্মেলনে এসে স্বীকার করেছেন ৩৭ বলে ৫৭ রান করে ফর্মে ফেরা তারকা ব্যাটার মুশফিকুর রহিমও।

তবে হারের জন্য মুশফিক সরাসরি দায় দিতে চাইলেন না লিটনকে। উল্টো লিটনকে বাংলাদেশ দলের সেরা ফিল্ডার বললেন।

হারের বেদনা নিয়ে কথা বলতে এসে মুশফিক বলেন, ’আমি মনে করি দায় দেওয়ার কিছু নাই। একটা ম্যাচ খেললে ছোটখাটো ভুল থাকে, অনেক কিছু আবার ইতিবাচক থাকে। হ্যাঁ, ওই দুটা ক্যাচ খুবই গুরুত্বপূর্ণ ছিল। লিটন খুবই ভালো ফিল্ডার, সাধারণত আমার কাছে এলে ভিন্ন বিষয় ছিল, আমি হয়তো ওরকম মানের ফিল্ডার না। কিন্তু লিটন বাংলাদেশ দলের অন্যতম সেরা ফিল্ডার। ওই সময় চাপে ছিল সে। দুজন বাঁহাতি ব্যাটসম্যান ব্যাট করছিলেন। একটা জুটি হয়ে গিয়েছিল, আমাদের ব্রেক থ্রো দরকার ছিল। সব মিলিয়ে বলব একজনের ওপর দায় ঠিক না। আমরা ছোটখাটো কিছু ভুল করেছি। সে জন্য আমরা আসলে জিততে পারিনি।’

প্রসঙ্গত, রোববার শারজা স্টেডিয়ামে আগে ব্যাট করে নাঈম শেখের ৫২ বলে ৬২ আর মুশফিকের ৫৭ রানে বাংলাদেশ ১৭১ রানের লড়াকু পুঁজি পায়।

এর পরও ক্যাচ মিসের মহড়ায় ৭ বল আগেই ৫ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলংকা। লিটনের হাতে জীবন পেয়ে আসালাঙ্কা ও রাজাপাকসে করেন যথাক্রমে ৮০ এবং ৫৩ রান।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys