শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বানানী উইমেন্স ক্লাবের মধ্যাহ্নভোজ ও পরিচিতি অনুষ্ঠান দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা

রিজেন্ট কেলেঙ্কারিতে জড়িতদের ক্রসফায়ার চান এমপি হারুন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ৮ জুলাই, ২০২০

নিউজ ডেস্ক: করোনার রিপোর্ট নিয়ে প্রতারণা করে অর্থ আদায়সহ নানা অভিযোগের অভিযুক্ত রিজেন্ট হাসপাতালের সঙ্গে জড়িতদের ক্রসফায়ার দিয়ে মেরে ফেলা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির সংসদ সদস্য হারুন অর রশীদ।

আজ বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ মন্তব্য করেন হারুন।

এমপি হারুন স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে বলেন, আপনি মাদকাসক্ত-মলম পার্টির লোকদের ধরে ক্রসফায়ার দিচ্ছেন। অথচ এতো বড় অপকর্ম করলো এখন পর্যন্ত সে গ্রেপ্তার হয়নি। সে কোথায় আছে? এই হাসপাতালের পরিচালনা বোর্ড, কর্তৃপক্ষ তাদের অগোচরেই কি এ সব অপকর্ম হয়েছে।

তিনি বলেন, মানুষের জীবন-মৃত্যু নিয়ে যারা ছিনিমিনি খেলে তাদের বাঁচিয়ে রাখা উচিত নয়, তাদের ক্রসফায়ারে দেয়া উচিত। করোনা টেস্টের লাইসেন্স যাদের দেয়া হয়েছে, সেগুলোতে অনিয়ম-দুর্নীতি হয়েছে। যারা আবেদন করেছিল সেখানে দলীয় বিবেচনা করা হয়েছিল বলেই, যাদের সক্ষমতা আছে করোনা টেস্টের তাদের অনেককেই দেয়া হয়নি।

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের রদবদল চেয়ে তিনি বলেন, স্বাস্থ্য খাতের যে বেহাল দশা, স্বাস্থ্য অধিদফতরের যে বেহাল দশা, আগেই বলেছি এ অবস্থান থেকে পরিত্রাণের জন্য উপযুক্ত ব্যক্তিকে দায়িত্ব দেন বলেও জানা তিনি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys