মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বানানী উইমেন্স ক্লাবের মধ্যাহ্নভোজ ও পরিচিতি অনুষ্ঠান দালালের সাহায্যে নয়, বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ ১০ হাজার বাংলাদেশির বদলে যাওয়া হিমালয়: নেপালে আকস্মিক বন্যার শিক্ষা পরীমনির গাড়ি বিতর্ক: এক মাসরুরকে বাঁচাতে আরেক মাসরুরের নাম টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা

রমজানে পুরো মাসের পণ্য একসঙ্গে না কেনার অনুরোধ বাণিজ্যমন্ত্রীর

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে আসন্ন রমজানে একসঙ্গে পুরো মাসের পণ্য না কিনতে ভোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বুধবার দুপুরে সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্ক ফোর্সের পঞ্চম সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী।

সাংবাদিকদের বাণিজ্যমন্ত্রী বলেন, রোজা শুরু হওয়ার প্রথম সাতদিন পণ্য কেনায় যে উপচে পড়া ভিড় থাকে, তা দরকার নেই। সবাই ভাবে এক মাসের পণ্য কিনবেন, তা দরকার নেই। পুরো দোকানেই আছে ১০০ কেজি মাল। আবার ১০ জন গিয়ে প্রত্যেকে ১০০ কেজি করে কিনতে চান। তখনই মনে হবে যে কৃত্রিম সংকট তৈরি হয়েছে।
মন্ত্রী বলেন, আমরা সব সময় লক্ষ্য করছি, রমজানের প্রথম সাত দিনই বেশি ক্রাইসিস থাকে। কিন্তু ৭-৮ দিন পর থেকে তা স্বাভাবিক হয়ে যায়। রমজান মাসের আগেই কেন সব কিনে নিতে হবে? রমজান মাসে আমার ৩০ কেজি পিয়াজ লাগবে, একবারেই কিনে ফেলি! সেখানে তো সমস্যা হবেই।

ক্রেতারা যদি বেশি কিনতে চায়, সেটা তাদের বিষয়। কিন্তু আপনাদের-তো নিয়ন্ত্রণ থাকা উচিত- এ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, সবাই যদি একদিনেই কিনে ফেলতে চায়, তাহলে কীভাবে হবে? সাপ্লাইটা তো ঠিক রাখতে হবে। এটা সারা মাস ধরেই পাওয়া যাবে। আমরা সার্বিক চেষ্টা করছি, যাতে করে রোজার মাসে আমাদের এই সমস্যাটা না হয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys