বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

যেসব কারণে বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: ২০১৯ সালে বিশ্বকাপের সবশেষ আসরে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। ওয়ানডে বিশ্বকাপের পর এবার টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতে নিল ইংলিশরা।

ইতিহাসের প্রথম দল হিসেবে একই সঙ্গে ওয়ানডের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের নজির গড়ল ইংল্যান্ড।

যেসব কারণে এবার চ্যাম্পিয়ন হলো ইংল্যান্ড-
* আক্রমণাত্মক ব্যাটিংয়ের কারণেই বিশ্বকাপ জেতা সহজ হয়েছে ইংল্যান্ডের।

* ইংল্যান্ডের লম্বা ব্যাটিং লাইনআপ সেরা একাদশে থাকায় প্রত্যেক ক্রিকেটার ব্যাটিংয়ে পারদর্শী।

* ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ে অনন্য অবদান রয়েছে স্যাম কারেনের। ডেথ ওভারে বিশ্বের অন্যতম সেরা বোলার হয়ে উঠেছেন তিনি।

* ইংল্যান্ডের শিরোপা জয়ে অনন্য অবদান রয়েছে অধিনায়ক জস বাটলারেরও। ব্যাটিংয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। বোলারদের ব্যবহারের ক্ষেত্রেও দুর্দান্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন।

* ইংল্যান্ডের শিরোপা জয়ে পাকিস্তানের বিপক্ষে ফাইনালে মহাকাব্যিক ইনিংস খেলেছেন বেন স্টোকস। ৪৫ রানে ৩ উইকেট পতনের পর দলের হাল ধরেন তিনি। ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম অর্ধশত রান করে ইংল্যান্ডকে বিশ্ব চ্যাম্পিয়ন করেন তিনি।

* বিশ্বকাপ জয়ে ইংল্যান্ডের বোলারদেরও কৃতিত্ব রয়েছে। বিশ্বকাপের শেষ তিনটি ম্যাচে অসাধারণ বল করেছেন আদিল রশিদ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys