1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

মোমেনকে ‘বন্ধু’ বললেন ফখরুল

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

২০০৩ সালের ৭ই জুলাই শুরু হওয়া জিল্লুর রহমানের উপস্থাপনা ও পরিচালনায়, চ্যানেল আই’তে প্রচারিত দেশের টেলিভিশন ইতিহাসের প্রথম ও সর্বমহলে জনপ্রিয় টকশো ‘তৃতীয় মাত্রা’ ৭ হাজার পর্বের মাইলফলক অতিক্রম করে রেকর্ড গড়েছে। তৃতীয় মাত্রা’র এই অনন্য অর্জন উদযাপন করতে রাজধানীর শেরাটন হোটেলে বৃহস্পতিবার (২০ অক্টোবর) এক অনুষ্ঠানের আয়োজন করেছিল কর্তৃপক্ষ।

আর ওই অনুষ্ঠানেই দেখা গেলো এক চমকপ্রদ আর বিরল ঘটনা। রাজনীতির মাঠে সম্পর্ক ‘চিরবৈরী’ হলেও এক টেবিলে দেখা গেলো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনকে। একই টেবিলে বসেছিলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস, দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন হেলেন লা-ফেইভ, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজও।

ওই অনুষ্ঠানে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত, বিকল্পধারার নেতা শমসের মবিন চৌধুরী ছাড়াও অনেক দলের অনেক রাজনীতিবিদ যেমন উপস্থিত ছিলেন, তেমনি অনেক মন্ত্রী ও সংসদ সদস্যকেও দেখতে পাওয়া গেছে। তাছাড়া, তৃতীয় মাত্রার বিভিন্ন পর্বে অংশ নেওয়া আলোচক অতিথি ছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং উন্নয়ন সহযোগীদের এদেশে নিযুক্ত প্রতিনিধিদের পাশাপাশি বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্বদেরও দেখা গেছে।

নিজ বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনকে নিজের ‘বন্ধু’ বলে সম্বোধন করেন। অতিথিরা নিজেদের বক্তব্যে তৃতীয় মাত্রা’র কাছে বরাবরের মতোই ‘নিরপেক্ষ অবস্থান’ বজায় রাখার প্রত্যাশা করেন। অন্যদিকে চ্যানেল আই কর্তৃপক্ষ সততা, নিষ্ঠা আর অরাজনৈতিক অবস্থানে থেকে তৃতীয় মাত্রা চালিয়ে যাওয়ার পাশাপাশি ‘তৃতীয় মাত্রা কাঠগড়া’ নামের একটি নতুন অনুষ্ঠান নির্মাণের ঘোষণা দেয়।

ওদিকে, চ্যানেল আই’য়ের জন্মদিন উপলক্ষে সম্প্রতি (০১ অক্টোবর) তৃতীয় মাত্রা’র বিশেষ পর্ব (৭০০০) ‘জন্মদিনে, পেছন ফিরে দেখা’তে অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন দৈনিক মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ড. আবু সাইয়িদ।
সূত্র: মানবজমিন

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys